ব্যবসায়ীদের দাবির ভিত্তিতে সরাসরি ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার পরিস্থিতি ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।বুধবার সিলেটে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রতি বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কমে যাওয়ার পর দাম বাড়ানোর দাবি তুলেছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের দাবির পাশাপাশি বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে।তিনি বলেন, ভোজ্যতেলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা থাকবে।
এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো নেতিবাচক প্রভাব যাতে দেশি-বিদেশি বিনিয়োগে না পড়ে, সে বিষয়ে সরকার নজর রাখছে।এর আগে সকালে সিলেট সদর উপজেলার কানিশাইলে সুরমা নদীর ডান তীরের নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন তিনি। প্রকল্পটি ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতাভুক্ত।
যাচাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোর পক্ষে নয় সরকার
ব্যবসায়ীদের দাবির ভিত্তিতে সরাসরি ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার পরিস্থিতি ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।বুধবার সিলেট
প্রিয় বাংলাদেশজাতীয়


