দেশের শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা ও একটি ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবসে (৫ অক্টোবর) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদেরকে এ সম্মাননা দেওয়া হয়। এর আগে জাতীয় স্টিয়ারিং কমিটি ৯৫ জনকে এবং প্রধানমন্ত্রীর নির্বাচিত অতিরিক্ত ৬ জনসহ মোট ১০১ জন শিক্ষককে এই সম্মাননার জন্য চূড়ান্ত করা হয়।
এ উপলক্ষ্যে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রমুখ।
বিভিন্ন স্তর ও খাতের শিক্ষকরা এই সম্মাননা লাভ করেছেন। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন (সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন ও মাদ্রাসার ২ জন), মাধ্যমিক পর্যায়ে ২০ জন (সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জন) এবং কলেজ পর্যায়ে ২৫ জন (সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জন) শিক্ষক রয়েছেন। সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জনের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক রয়েছেন। চিকিৎসা শিক্ষায় ১০ জন (চিকিৎসা মহাবিদ্যালয়ের ৫ জন ও চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ৫ জন), কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন এবং প্রধানমন্ত্রীর নির্বাচিত ৬ জন শিক্ষক এ সম্মাননা পেলেন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে
শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা
দেশের শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা ও একটি ক্রেস্ট প্রদান করা হয়েছে।
প্রিয় বাংলাদেশজাতীয়


