পরিকল্পিত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে দেশের সব জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতিরিক্ত জনসংখ্যার চাপে ঢাকা ও দেশের অন্যান্য শহরগুলোতে বসবাসের পরিবেশ ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। তাই সবার জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি।
তিনি বলেন, সবার জন্য বাসযোগ্য, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও নিরাপদ বাসস্থান এবং মৌলিক সেবা নিশ্চিত করা নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসনের ব্যবস্থা করাও সরকারের পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে। পরিকল্পিত নগরায়ণ ও সীমিত আয়ের মানুষের আবাসনের সুযোগ তৈরি করা সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার।
তিনি আরও জানান, ইতোমধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি এসডিজির ১১ নম্বর লক্ষ্য অর্জন সহজ হবে।
সব জেলা-সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যান হবে: প্রধানমন্ত্রী
পরিকল্পিত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে দেশের সব জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রিয় বাংলাদেশজাতীয়


