কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে নামফলকে নিজের নাম দেখতে পান। এরপর তিনি ভবনটির উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।শনিবার বিকেলে দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসনাত আবদুল্লাহ।নামফলক উন্মোচনের সময় নিজের নাম দেখতে পেয়ে তিনি এতে আপত্তি জানান। তার বক্তব্য, জনগণের অর্থে নির্মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় কোনো ব্যক্তির নাম ব্যবহার করে আত্মপ্রচারের সুযোগ থাকা উচিত নয়।
হাসনাত বলেন, উন্নয়ন প্রকল্পের নামফলকে জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতার নাম ব্যবহারের প্রচলন বন্ধ করা দরকার। এর পরিবর্তে দেশের নাম কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঐতিহাসিক তথ্য উল্লেখ করা যেতে পারে।ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, হাসনাত আবদুল্লাহর নির্দেশনা অনুযায়ী নামফলক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।
নামফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন করলেন না হাসনাত
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে নামফলকে নিজের নাম দেখতে পান। এরপর তিনি ভবনটির উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।শনিবার বিকেলে দেব
প্রিয় বাংলাদেশজাতীয়


