জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও অনুভূতির কথা বিশ্বমঞ্চে তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।বুধবার নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে তিনি প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন কর্মসূচির তথ্য তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানিয়ে মাহদী আমিন বলেন, উন্নয়ন সংস্থা গেটস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য ও কৃষি খাত নিয়ে আলোচনা হয়েছে।রোহিঙ্গা সংকট নিয়েও জাতিসংঘে একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা তুলে ধরেন তিনি। বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই আলোচনায় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
মাহদী আমিনের দাবি, বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন। এর মধ্যে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ, মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর বিষয় রয়েছে।তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। এ বিষয়ে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানানো হয়েছে।প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলীসহ প্রধানমন্ত্রীর প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতিসংঘে বাংলায় বক্তব্য দেবেন তারেক রহমান: প্রধানমন্ত্রীর কার্যালয়
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও অনুভূতির কথা বিশ্বমঞ্চে তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আম
প্রিয় বাংলাদেশজাতীয়


