দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় বসবাসকারীদের তাদের জানমালের নিরাপত্তা বিধান করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। বলেছেন, আমরা যে কোনো অপতৎপরতা রুখে দেব।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। আগামী আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশের ফেরা নিয়ে তাকে প্রশ্নটি করা হয়।
ডিবিপ্রধান বলেন, যাদেরকে আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, এরকম কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড দেশে চালাতে দেওয়া হবে না। কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও চলবে।
যে কোনো অপতৎপরতা রুখতে চায় ডিবি
দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় বসবাসকারীদের তাদের জানমালের নিরাপত্তা বিধান করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
প্রিয় বাংলাদেশজাতীয়


