দেশের শিল্পকারখানাগুলো মঙ্গলবার রাত থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পাবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।সোমবার সকালে ২১টি শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতাদের পাশাপাশি গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন এবং ব্যবসায়ী প্রতিনিধিরা সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে ব্যবসায়ী নেতারা বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রয়োজনীয়তার কথাও তারা জানান।সরকারের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে পাঁচটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউয়ের পাশাপাশি স্থলভিত্তিক একটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
শুধু এফএসআরইউনির্ভর না থেকে বিকল্প অবকাঠামো তৈরির মাধ্যমে ভবিষ্যতে বাড়তে থাকা গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্য রয়েছে সরকারের।বৈঠকে শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহযোগিতার বিষয়েও ব্যবসায়ীদের আশ্বস্ত করা হয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে জমে থাকা বিদ্যুৎ ও গ্যাস খাতের সমস্যাগুলো একদিনে সমাধান করা সম্ভব নয় বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেন, জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে শিল্প উৎপাদন বাড়বে এবং নতুন বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী হবে।
মঙ্গলবার রাত থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ-গ্যাস পাবে কলকারখানা
দেশের শিল্পকারখানাগুলো মঙ্গলবার রাত থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পাবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সরকার গুরুত্ব
প্রিয় বাংলাদেশজাতীয়


