জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইন আয়োজনে ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’-এ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।বুধবার নিউইয়র্কে অনুষ্ঠিত এ আয়োজনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও বক্তব্য দেন। তিনি নারী নেতৃত্বকে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রীয় পর্যায়ে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তার বক্তব্যে তিনি বলেন, নারীদের নেতৃত্বে এগিয়ে আনা হলে বিশ্ব আরও অগ্রসর হওয়ার সুযোগ পাবে।‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয় ও ইউএন উইমেনের একটি বিশেষ উদ্যোগ। বিভিন্ন দেশের নারী রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের অংশগ্রহণে আয়োজিত এই প্ল্যাটফর্মে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিশ্বজুড়ে নারী নেতৃত্বের প্রসার, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং সমসাময়িক আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্ভাব্য উদ্যোগ নিয়ে মতবিনিময় এই প্ল্যাটফর্মের অন্যতম উদ্দেশ্য।