স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ‘ইন্ডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার’ (আইআইএমএম)-এর প্রধান নিকোলাস কৌমুজিয়ান।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক বিচার আদালতে চলমান বিচারিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব বাংলাদেশের সীমান্তে পড়ছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন।
আইআইএমএম প্রধান জানান, তারা কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় প্রায় দুই শতাধিক ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়েছেন। এসব তথ্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও নথিভুক্ত করা হচ্ছে বলে জানান তিনি।
বৈঠকে বিজিবি মহাপরিচালক মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইনের ঝুঁকি ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। আইআইএমএমের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহে বিজিবির সঙ্গে সমন্বয়ের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ‘ইন্ডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার’ (আইআইএমএম)-এর প্রধান নিকোলাস কৌমুজিয়ান। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্
প্রিয় বাংলাদেশজাতীয়


