প্রধানমন্ত্রীর কার্যালয়ের উত্তর-পশ্চিম গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার, ৯ অক্টোবর দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রের বরাতে জানা গেছে।পুলিশের তথ্য অনুযায়ী, কার্যালয়ের উত্তর-পশ্চিম গেটে একটি ককটেল বিস্ফোরিত হয়। একই স্থানে ককটেলসদৃশ আরও একটি বস্তু অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।ঘটনার খবর পেয়ে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
 পরে সেখানে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং তেজগাঁও থানা পুলিশের সদস্যরাও উপস্থিত হন।এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।তবে বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, কী উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়েছে এবং অবিস্ফোরিত বস্তুটি পরীক্ষা করে কী তথ্য পাওয়া গেছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।