ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাপান থেকে ৩০ সদস্যের একটি দল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আয়োজিত ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে এবং ঢাবি ছাত্রদলের সহযোগিতায় কর্মসূচিটির আয়োজন করা হয়।
উপাচার্য জানান, জাপান থেকে আসার বিষয়ে দলটির পক্ষ থেকে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এতে সম্মতি জানিয়েছে।অনুষ্ঠানে অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, দেশের শহরগুলো পরিচ্ছন্ন রাখতে না পারা দুঃখজনক। পরিচ্ছন্নতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও নানা প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তার আহ্বান, নিজেদের পরিবেশ পরিষ্কার রাখতে অন্যের ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। শুধু বিশেষ কোনো কর্মসূচিকে কেন্দ্র করে নয়, নিয়মিতভাবে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য ডেঙ্গুর প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, অনেক শিক্ষার্থী কক্ষে খাবার খাওয়ার পর উচ্ছিষ্টসহ বাটি বারান্দা বা করিডোরে রেখে দেয়। সেখানে পানি জমে মশার লার্ভা তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়, যা ডেঙ্গুর ঝুঁকি বাড়াতে পারে।
পরিচ্ছন্নতার অভ্যাস মানুষের নিজের ভেতর থেকেই তৈরি হওয়া প্রয়োজন উল্লেখ করে উপাচার্য বলেন, এটি এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে বছরের ৩৬৫ দিনই পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।
ঢাকা পরিষ্কারে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল
ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাপান থেকে ৩০ সদস্যের একটি দল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।শনিবার (৩
প্রিয় বাংলাদেশজাতীয়


