ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই এখন প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, বড় উন্নয়ন প্রকল্পের আগে বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, ডেঙ্গু, সড়ক, সড়কবাতি, ম্যানহোল ও যানজটের মতো নাগরিক সমস্যার সমাধান জরুরি।
রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ঢাকা-৬ আসনের বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইশরাক বলেন, কয়েকটি ওয়ার্ড ডেঙ্গুর উচ্চঝুঁকির এলাকায় রয়েছে। পাশাপাশি পুরান ঢাকার সরু সড়কে সড়কবাতির অভাব, ম্যানহোলের ঢাকনা চুরি ও জলাবদ্ধতাও বড় সমস্যা। এসব বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
যানজট প্রসঙ্গে তিনি বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণে শুধু নীতিমালা করলেই হবে না, তা কার্যকর করতে হবে। প্রয়োজন অনুযায়ী জোনভিত্তিক সীমিতসংখ্যক রিকশা চলাচলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বুড়িগঙ্গা দূষণ প্রসঙ্গে ইশরাক বলেন, কলকারখানার পাশাপাশি বাসাবাড়ির স্যুয়ারেজ বর্জ্যও নিয়ন্ত্রণ করতে হবে। পরিশোধন ছাড়া বর্জ্য নদীতে ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, ঢাকার উন্নয়ন শুধু দালান, সড়ক বা সেতু নির্মাণে সীমাবদ্ধ নয়; গ্যাস, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনাসহ সামগ্রিক নাগরিক অবকাঠামোর উন্নয়নও এর অংশ। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ঢাকাকে বাসযোগ্য করে তুলতে হবে।
মেয়র নির্বাচন প্রসঙ্গে ইশরাক বলেন, দল চাইলে তিনি প্রার্থী হতে প্রস্তুত। আর দল অন্য কাউকে মনোনয়ন দিলে তাকে বিজয়ী করতেও সর্বোচ্চ সহযোগিতা করবেন।
ঢাকাকে বাসযোগ্য করাই এখন মূল লক্ষ্য: ইশরাক
ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই এখন প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, বড় উন্নয়ন প্রকল্পের আগে বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, ডেঙ্গু, সড়ক,
প্রিয় বাংলাদেশজাতীয়


