ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) যাত্রাবাড়ি থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকাগুলোতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 
 গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।