নতুন আপডেট

সর্বশেষ সংবাদ

প্রকাশনার সময় অনুযায়ী প্রিয় বাংলাদেশের সর্বশেষ প্রতিবেদন — পৃষ্ঠা ১৭৭।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সোসাইটির সদস্যপদ নিয়ে আদালতের আদেশ

দি চিটাগাং কো-অপারেটিভ ও হাউজিং সোসাইটির নির্বাচিত কার্যনির্বাহী সদস্য এস এম জমির উদ্দিনকে সভা ও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণে বাধা দেওয়া যাবে না। তাঁর সদস্যপদ বহাল রেখে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

প্রিয়সারা দেশ
সারা দেশ

দাশিয়ারছড়া স্কুলে বেহাল পরিবেশ

শিক্ষার সুযোগ বাড়ানোর প্রত্যাশা নিয়ে প্রতিষ্ঠিত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়। কিন্তু প্রতিষ্ঠার প্রায় ১০ বছর পার হলেও বিদ্যালয়টির অবকাঠামোগত দুরবস্থা কাটেনি।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ফ্যামিলি কার্ডে তথ্য যাচাইয়ে গুরুত্ব

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত ও যোগ্য পরিবারকে সুবিধার আওতায় আনতে নির্ভুল তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে নাটোরের বাগাতিপাড়ায় আয়োজিত এক অবহিতকরণ সভায়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

জেলেদের চাল চুরির অভিযোগে কর্মকর্তা বরখাস্ত

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের নিবন্ধিত জেলেদের জন্য বরাদ্দ করা চাল চুরি করে বিক্রির অভিযোগে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

মা ইলিশ রক্ষায় জেলেদের পাশে ক্লিন চাঁদপুর

মা ইলিশ রক্ষা ও জেলেদের সচেতন করতে প্রচারণা চালানোর পাশাপাশি খাদ্যসহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’।

প্রিয়সারা দেশ
সারা দেশ

নীলফামারীতে চিকিৎসকের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

হাসপাতালে দায়িত্ব পালনকালে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চিকিৎসক, মেডিক্যাল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সাভারে ২৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ঢাকার সাভারে পৃথক তিনটি অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত চারটি মামলা রয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

লায়ন্স ক্লাবের দখল নিয়ে রংপুরে উত্তেজনা

রংপুর লায়ন্স ক্লাবের অফিসের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধ তীব্র হয়েছে। ভাঙচুর ও দখলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ দায়েরের ঘটনা ঘটেছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

রংপুরে লায়ন্স ক্লাব নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

রংপুর লায়ন্স ক্লাবের অফিস ভাঙচুর ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষ সংবাদ সম্মেলন করেছে এবং থানায় অভিযোগ দায়ের করেছে। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

প্রিয়জাতীয়
জাতীয়

জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

দেশে কন্যাশিশুর প্রতি সহিংসতা, যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রিয়সারা দেশ
সারা দেশ

নিখোঁজের তিন দিন পর ঝোপে মিলল গৃহবধূর মরদেহ

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশে একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

তাজমিন হত্যা মামলার তদন্তে রাজু আটক

কুমিল্লায় জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে তাঁর কথিত প্রেমিক রাজুকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

প্রিয়শিক্ষা
শিক্ষা

কবি নজরুল শিক্ষা মঞ্জিলে মেধাবীদের সম্মাননা

শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দিতে মেহেরপুরের কবি নজরুল শিক্ষা মঞ্জিলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

প্রিয়জাতীয়
জাতীয়

নভেম্বরে উদ্বোধন হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রিয়সারা দেশ
সারা দেশ

চকরিয়ায় ৪৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

কক্সবাজারের চকরিয়ায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ৪৯টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও প্রতিমায় রং-তুলির শেষ আঁচড় দিচ্ছেন মৃৎশিল্পীরা, কোথাও চলছে মণ্ডপ সাজানোর কাজ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে জামালপুরে সভা

পরিবারকে অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহের প্রস্তুতি শুরু হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

নেত্রকোনায় সাড়ে ৫ লাখ টাকার মাদক জব্দ

নেত্রকোনার দুর্গাপুরে পরিত্যক্ত দুটি ব্যাগ থেকে ভারতীয় নিষিদ্ধ মাদক ‘ফেয়ারডিল’-এর ১৪০ বোতল উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

তিন জেলায় সরাসরি ধান কেনার পরিকল্পনা

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রাথমিকভাবে তিনটি জেলায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।

প্রিয়সারা দেশ
সারা দেশ

চক্ষুসেবায় সৈয়দপুরে ২৫০ রোগীর পরীক্ষা

চোখের চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নীলফামারীর সৈয়দপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের রোগী বাছাই কার্যক্রম পরিচালিত হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ টিকিটসহ আটক, কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিভিন্ন ট্রেনের ৮৩টি টিকিটসহ মো. রিপন মিয়া ওরফে কালো মিয়াকে আটক করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধের দাবি

সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ, জলজ প্রাণবৈচিত্র্য সংরক্ষণ ও বননির্ভর মানুষের জীবিকা সুরক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন নবীন-প্রবীণরা।

প্রিয়অর্থনীতি
অর্থনীতি

১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের

কমিশন পুনর্নির্ধারণ, ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং অব্যবহৃত গ্যাস সিলিন্ডার পুনরায় বাজারে সরবরাহের দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পরিবেশকেরা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

মেহেন্দিগঞ্জে সার ডিলারশিপ নিয়ে অনিয়মের অভিযোগ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে সার ডিলারশিপ পেতে ভুয়া ট্রেড লাইসেন্স জমা ও তথ্য গোপনের অভিযোগ উঠেছে বিউটি বেগমের বিরুদ্ধে।

প্রিয়শিক্ষা
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে নিবন্ধন শুরু, আবেদন চলবে ১২ নভেম্বর পর্যন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থী ও গবেষকদের অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। আগামী ২৩ জানুয়ারি ২০২৭ তারিখে সমাবর্তন আয়োজনের পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয়টি।