বেসরকারি খাতের দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগ দেওয়া হবে। ‘রিটেইল লিয়াবিলিটি বিজনেস’ বিভাগে অ্যাসিস্ট্যান্ট ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (এএফভিপি) থেকে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদমর্যাদায় প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি।পদটিতে কতজন নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করা হয়নি। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৪ বছরের পেশাগত অভিজ্ঞতা চাওয়া হয়েছে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে পারবে।

নিয়োগপ্রাপ্তদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এটি পূর্ণকালীন চাকরি এবং কর্মস্থল হিসেবে ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৬ থেকে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত।