বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) বিভিন্ন পদে ১৪২ জনবল নিয়োগ দেওয়া হবে। ১১ থেকে ২০তম গ্রেডের ১৮টি পদে স্থায়ী ভিত্তিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীর কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে।
নিয়োগের আওতায় রয়েছে উপসহকারী কেমিস্ট, সিনিয়র টেকনিশিয়ান, গেইট ইন্সপেক্টর, সুপারভাইজার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট, গোডাউনকিপার, ড্রাইভার, স্কিল্ড টেকনিশিয়ান, টেকনিশিয়ান, নিরাপত্তাকর্মী, জুনিয়র টেকনিশিয়ান, ফায়ারম্যান, টেকনিক্যাল হেলপার, আরদালি, নিরাপত্তা প্রহরী, লেবার ও পরিচ্ছন্নতাকর্মী।
এর মধ্যে টেকনিক্যাল হেলপার পদে সবচেয়ে বেশি ৫৩ জন নিয়োগ দেওয়া হবে। এছাড়া জুনিয়র টেকনিশিয়ান ২২ জন, টেকনিশিয়ান ১১ জন, সিনিয়র টেকনিশিয়ান ৯ জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদে যথাক্রমে ৮ ও ৭ জন নেওয়া হবে।
পদভেদে অষ্টম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত।নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে গাজীপুর। সব পদের আবেদন ফি ১৬৮ টাকা, সার্ভিস চার্জসহ।আগ্রহী প্রার্থীদের আগামী ৬ অক্টোবর ২০২৬ বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
সমরাস্ত্র কারখানায় ১৪২ জন নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) বিভিন্ন পদে ১৪২ জনবল নিয়োগ দেওয়া হবে। ১১ থেকে ২০তম গ্রেডের ১৮টি পদে স্থায়ী ভিত্তিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীর কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে।
প্রিয় বাংলাদেশচাকরি


