শুটিংয়ের কাজে বগুড়ায় গিয়ে আকস্মিক মৃত্যুর শিকার হলেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার মমইনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। সেখানে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে অবস্থান করছিলেন এই অভিনেতা।
সোহেল খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল। এশিয়া পোস্টকে তিনি এ তথ্য জানান।