মেহেরপুরের গাংনী উপজেলার চোখ তোলা মাঠে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা খাতুন (৫০) নামে এক ভ্যানযাত্রী নারী নিহত হয়েছেন।
আজ রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা খাতুন গাংনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌগাছা গ্রামের আলফাজ উদ্দিনের স্ত্রী এবং সুন্নত আলীর পুত্রবধূ।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফিরোজা খাতুন মেয়ের বাড়ি ভবানীপুর থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে নিজ গ্রাম চৌগাছায় ফিরছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের চোখ তোলা নামক এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ফিরোজা খাতুন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
​এ ঘটনায় ভ্যানচালক ইনসান আলী আহত হয়েছেন বলে জানা গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের পরিবার ও চৌগাছা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।