চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ নওশাদ আলম নামে ২৮ বছর বয়সী এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি শাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার শাহেরখালী ইউনিয়নে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন বিকেল ৫টার দিকে তাকে মিরসরাই থানায় নিয়ে যায় ডিবি পুলিশ।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি পুলিশ নওশাদ আলমকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




