চট্টগ্রামের ফটিকছড়িতে সুন্দরপুর ওলামা পরিষদের ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির অভিষেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় মূল্যবোধ চর্চা, আলেম-ওলামাদের পারস্পরিক সম্প্রীতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে গত ৮ অক্টোবর এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ছলিম উদ্দীন। প্রধান আলোচক ছিলেন বাবুনগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা শফিউল আলম আজিমপুরী। স্বাগত বক্তব্য দেন পরিষদের সহসভাপতি মাওলানা দৌলত আলী খান। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মাওলানা শওকত আজমী।
সম্মেলনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব, যুগ্ম সম্পাদক মাওলানা ইরফান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা উসমান গনীসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় অর্থ সম্পাদক হাফেজ জামাল উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হাফেজ হাসানুল করিম, প্রচার সম্পাদক মাওলানা বোরহান উদ্দিনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।




