আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর অভিমুখে লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের ঈদগাহ মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে মনিহারে গিয়ে শেষ হয়। যশোর শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন যশোর শহর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী।
এতে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও বেলাল হুসাইন, ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা।
সমাবেশে বক্তারা ১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।




