কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা যুবদল বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা উত্তর জেলার আটটি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।