ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে। প্রায় ২ ঘণ্টা ২০ মিনিট বিরতির পর কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচলের অনুমতি দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট সূত্র জানায়, সোমবার ভোর ৩টা ২০ মিনিটে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
পাটুরিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক আবদুস সালাম জানান, কুয়াশা কেটে যাওয়ার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে ফেরিগুলো যাত্রী ও যানবাহন নিয়ে নির্বিঘ্নে নদী পারাপার করছে।