সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত অডিওকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়।
এর পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ভাইরাল হওয়া অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেন রাকিবুল ইসলাম।
তিনি তার পোস্টে বলেন, এটি ‘অ্যাডভান্স এআই’ দিয়ে তৈরি করা হয়েছে এবং বর্তমান সময়ে এআই ব্যবহার করে একজন মানুষকে ফাঁসানো সম্ভব। অডিওটি না শুনলে বিষয়টি বোঝা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
রাকিবুল ইসলাম গণমাধ্যমকে কোনো তথ্য যাচাই না করে প্রচার না করার অনুরোধ জানান। তার ভাষ্য, যাচাই-বাছাই ছাড়া কোনো অডিও প্রচার করা হলে একজন মানুষের সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে। ভাইরাল অডিওতে থাকা কথাগুলো তিনি বলেননি বলেও দাবি করেন তিনি।
সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ওই অডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হওয়ার পর ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
ভাইরাল অডিওকে ‘এআই দিয়ে তৈরি’ বললেন প্রত্যাহার হওয়া ওসি রাকিবুল
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত অডিওকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি তার বিরুদ্
প্রিয় বাংলাদেশসারা দেশ


