আল্লাহর আইন প্রতিষ্ঠা ছাড়া দেশে সুশাসন নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।শুক্রবার সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী দলগুলোর মধ্যে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলে, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রণী অবস্থানে রয়েছে।তিনি দলের নেতাকর্মীদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব দেন। মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ এবং নৈতিক মূল্যবোধ ধরে রাখার জন্যও সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ব্যবসায়িক কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখা এবং অবৈধ উপার্জন থেকে দূরে থাকার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
‘আল্লাহর আইন ছাড়া সুশাসন সম্ভব নয়’: শফিকুর রহমান
আল্লাহর আইন প্রতিষ্ঠা ছাড়া দেশে সুশাসন নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।শুক্রবার সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে মহানগ
প্রিয় বাংলাদেশরাজনীতি


