দেশের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে সর্বশেষ জাতীয় নির্বাচনের ফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তবে একই সঙ্গে তিনি ওই নির্বাচনের ফল প্রভাবিত বা ম্যানিপুলেট করা হয়েছিল বলে দাবি করেছেন।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামীর একটি সাংগঠনিক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং দেশের বৃহত্তর স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য থেকেই নির্বাচনের ফল ম্যানিপুলেট হওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন বলেও দাবি করেন তিনি।
তার অভিযোগ, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণের পথ থেকে সরে গেছে। জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা করে আসলেও এর প্রতিদানে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য ও আচরণ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।অনুষ্ঠানে ঝিনাইদহ ও কুষ্টিয়ার জামায়াতের সংসদ সদস্যসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‘বুকে পাথর চাপা দিয়ে’ নির্বাচনের ফল মেনে নিয়েছি: গোলাম পরওয়ার
দেশের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে সর্বশেষ জাতীয় নির্বাচনের ফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তবে একই সঙ্গে তিনি ওই নির্বাচনের ফল প্রভাবিত বা ম্যানিপুলেট করা হয়েছিল
প্রিয় বাংলাদেশরাজনীতি


