৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। মিছিল থেকে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন জোটের নেতাকর্মীরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল নুরজাহানের সামনে আয়োজিত পথসভা মঞ্চে গিয়ে মিছিলটি শেষ হয়।
গণমিছিলে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আব্দুস সাত্তার, দক্ষিণ জেলা আমির মুহাম্মদ শাহজাহান, সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার।
এ ছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মু. মজিবুর রহমান ভূঁইয়া, মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সোলায়মান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত এবং এবি পার্টি কুমিল্লা মহানগরীর সভাপতি জিএম সামদানিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
গণমিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।মিছিল চলাকালে নেতাকর্মীরা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং জোটের অন্যান্য দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
৫ সেপ্টেম্বরের লংমার্চ ঘিরে কুমিল্লায় ১১ দলীয় জোটের গণমিছিল
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। মিছিল থেকে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন জোটের নেতাকর্মীরা।
প্রিয় বাংলাদেশরাজনীতি


