আল্লাহর আইন ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী আইন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যারা কাজ করছেন, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করছে।তিনি সংগঠনের নেতাকর্মীদের মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ এবং নৈতিকতার চর্চার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান।
ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা বজায় রাখা এবং অবৈধ উপার্জন থেকে দূরে থাকার জন্যও নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।এ সময় জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা বক্তব্য দেন।
‘আল্লাহর আইন প্রতিষ্ঠায় জামায়াত অগ্রগামী’: শফিকুর রহমান
আল্লাহর আইন ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে মহানগর জামায়াত আয়
প্রিয় বাংলাদেশরাজনীতি


