বাংলাদেশে সাম্প্রতিক মূল্য সমন্বয়ের পরও বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় জ্বালানি তেলের দাম কম রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।রিজভীর ভাষ্য, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সরকার জ্বালানি খাতে ভর্তুকি দেওয়ার পাশাপাশি দাম সমন্বয় করেও লোকসানের মুখে রয়েছে।
তিনি দাবি করেন, আন্তর্জাতিক বাজারে প্রতি লিটার ডিজেল কিনতে প্রায় ২৫০ টাকা ব্যয় হচ্ছে। দেশের বাজারে নতুন দাম কার্যকর হওয়ার পরও প্রতি লিটারে প্রায় ৭০ টাকা লোকসান থাকবে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে দেশের জ্বালানি পরিস্থিতি ঘিরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগও করেন বিএনপির এই নেতা। প্রশাসনের ভেতরের একটি অংশ নাশকতা বা স্যাবোটাজের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।
‘বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম কম’: রিজভী
বাংলাদেশে সাম্প্রতিক মূল্য সমন্বয়ের পরও বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় জ্বালানি তেলের দাম কম রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহয
প্রিয় বাংলাদেশরাজনীতি


