বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও গুলিবর্ষণের ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এ মামলার শুনানি হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ভাটারা থানার উপপরিদর্শক মো. আমিনুর রহমান ছানোয়ার হোসেনকে আদালতে হাজির করে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন চাইলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ভাটারা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের সময় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মামলার বাদী সোহেলী তামান্না আহত হন। তার কব্জিতে আঘাতের পাশাপাশি কোমরের পেছনে গুলিবিদ্ধ হওয়ার কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তিনি ভাটারা থানায় হত্যাচেষ্টা মামলা করেন।তদন্ত কর্মকর্তার আবেদনে ছানোয়ার হোসেনের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে মদদ দেওয়ার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও গুলিবর্ষণের ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ
প্রিয় বাংলাদেশরাজনীতি


