দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে একটি মহল বারবার চেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রিজভী বলেন, ধর্মীয় সম্প্রীতির যে বন্ধন দেশের মানুষের মধ্যে রয়েছে, তা দীর্ঘদিন ধরে অটুট থাকবে।
তিনি বলেন, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিষয় দেখভালের জন্য সংশ্লিষ্ট ট্রাস্টগুলো গঠন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও মর্যাদা নিশ্চিত করেছে বলেও দাবি করেন তিনি।
ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র বারবার হয়েছে: রিজভী
দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে একটি মহল বারবার চেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক…
প্রিয় বাংলাদেশরাজনীতি


