শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দেওয়া বক্তব্যকে বিশ্বাসযোগ্য মনে করছেন না বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শফিকুর রহমান।
তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে তার আস্থা নেই। তবে তিনি দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।