জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আগামী ৩১ অক্টোবর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলের শহীদ ও প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
কর্মসূচি অনুযায়ী, শনিবার ভোর ৬টায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় দলের শহীদ ও প্রয়াত নেতাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
দিনের মূল আয়োজন আলোচনা সভা শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। রাজধানীতে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
জাসদের মহানগর, জেলা ও উপজেলা কমিটিগুলোও কেন্দ্রীয় কর্মসূচির অনুরূপ কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে।