ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করা হয়।

এর আগে গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। চলমান এই অধিবেশনে বুধবার গুরুত্বপূর্ণ ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ওই দিনের অধিবেশনে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে পাস হয় এবং ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন সম্পন্ন হয়।চলমান তৃতীয় অধিবেশনে এসব কমিটির গঠনসহ বিভিন্ন সংসদীয় কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন হচ্ছে।