সিনিয়র সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার (১১ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, আমির খসরু সবসময় গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে গণমাধ্যম জগতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।




