ফিলিস্তিনের গাজায় ধ্বংসযজ্ঞের আগে ও পরের স্যাটেলাইট ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জোলি তার দীর্ঘ পোস্টে ইসরাইলের নাম সরাসরি উল্লেখ না করে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
তার পোস্টে বলা হয়, গাজায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তবে প্রয়োজনীয় ত্রাণ ও আশ্রয় সামগ্রী পৌঁছাতে এখনো বিভিন্ন ধরনের বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে বলে উল্লেখ করেন জোলি।
গাজার পরিস্থিতি বোঝাতে গুগল আর্থে প্রকাশিত স্যাটেলাইট চিত্রের কথাও তুলে ধরেন তিনি। তার মতে, এসব ছবিতে ধ্বংসের ব্যাপকতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে।জোলি বলেন, শীত আসার আগেই বাস্তুচ্যুত মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ মানবিক সহায়তা পৌঁছানো এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহের ওপর গুরুত্ব দেন তিনি।
গাজার ধ্বংসযজ্ঞের ছবি শেয়ার করে যা বললেন অ্যাঞ্জেলিনা জোলি
ফিলিস্তিনের গাজায় ধ্বংসযজ্ঞের আগে ও পরের স্যাটেলাইট ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।কাতারভ
প্রিয় বাংলাদেশজীবনধারা


