বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাহিনীর ১০৬তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে নারী ও পুরুষ প্রার্থী নেওয়া হবে। এইচএসসি পাস প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন করার সুযোগ থাকবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা।

নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য:

প্রতিষ্ঠান: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)ব্যাচ: ১০৬তমপদ: সিপাহী (জিডি)চাকরির ধরন: স্থায়ীপ্রার্থী: নারী ও পুরুষকর্মস্থল: দেশের যেকোনো স্থানআবেদন: অনলাইনআবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬শেষ সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৬আবেদন ফি: ৫৬ টাকা

বয়সের ক্ষেত্রে ১১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং উপজাতীয় পুরুষদের ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। সাধারণ পুরুষের ওজন ৪৯ দশমিক ৮৯৫ কেজি এবং উপজাতীয় প্রার্থীদের ৪৭ দশমিক ১৭৩ কেজি নির্ধারণ করা হয়েছে।

সাধারণ নারী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি এবং উপজাতীয় নারী প্রার্থীদের ৫ ফুট হতে হবে। সাধারণ নারী প্রার্থীর ওজন ৪৭ দশমিক ১৭৩ কেজি এবং উপজাতীয় প্রার্থীদের ৪৩ দশমিক ৫৪৪ কেজি নির্ধারণ করা হয়েছে।

পুরুষদের বুকের মাপ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩২ ও প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং উপজাতীয়দের ক্ষেত্রে ৩০ ও ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ এবং প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে।

পুরুষ ও নারী—উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। পাশাপাশি প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। বিবাহিত বা তালাকপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। সাঁতার জানাও বাধ্যতামূলক।

বিজিবির ই-রিক্রুটমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে ছয় ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫৬ টাকা ফি পরিশোধ করতে হবে। নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে এসএমএসের মাধ্যমে জানানো হবে।