এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ৬২তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী। সভায় পরিচালনা পর্ষদের সদস্য গুলজার আহমেদ, হুমায়রা আহমেদ, ফারিয়া সুলতানা সুমা, জুবাইদা খান, ইনতিশার মোস্তফা চৌধুরী, গোলাম হাফিজ আহমেদ এবং রিয়াদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় অংশ নেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন। এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোবায়ের মোহসীন কবির এবং ভারপ্রাপ্ত চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. নুরুজ্জামান খন্দকার। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়ে এসব তথ্য জানানো হয়েছে। তবে সভায় আলোচিত বিষয় বা গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।



