মিরপুরের দিয়াবাড়ী এলাকায় এশিয়ান বিশ্ববিদ্যালয়ের একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার (৪ নভেম্বর) সকালে শাহ আলী থানার অধীন মিরপুর বাঁধ সড়কের দিয়াবাড়ী এলাকার নবাবেরবাগে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া অফিসার তালহা বিন জসিম সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে আজ বিষয়টি জানান।
ঘটনার পর কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। মৃতদেহগুলো শাহ আলী থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।




