আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ‘প্রীতি গার্মেন্টস’ নামের কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।স্থানীয়দের ভাষ্য, আগুন লাগার আগে কারখানার ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এরপরই ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায় এবং আশপাশের এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।
স্থানীয়দের ধারণা, কারখানার বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান। তবে পাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগছে।ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুনের প্রকৃত পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
বিকট শব্দের পর আশুলিয়ার গার্মেন্টসে আগুন
আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ‘প্রীতি গার্মেন্টস’ নামের কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।স্থানীয়দের ভাষ্য, আগুন লাগার আগে কারখানার ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এরপরই ভ
প্রিয় বাংলাদেশসারা দেশ


