বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-লন্ডনগামী একটি ফ্লাইটে উড়ন্ত অবস্থায় দুই যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।বিমান সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পর আকাশে থাকা অবস্থায় দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত বাকবিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয়।
হঠাৎ এমন ঘটনায় বিমানের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ জানান, দুই যাত্রীর মধ্যে হাতাহাতি শুরু হলে বিষয়টি কেবিন ক্রুদের নজরে আসে। পরে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি পরস্পরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার পর একপর্যায়ে মারামারি শুরু করেন। ধস্তাধস্তির সময় তাদের একজনের টি-শার্ট ছিঁড়ে যায়।পরে কেবিন ক্রু ও অন্য যাত্রীরা হস্তক্ষেপ করে দুজনকে আলাদা করে দেন।
মাঝ আকাশে দুই যাত্রীর হাতাহাতি, সিলেট-লন্ডন ফ্লাইটের ভিডিও ভাইরাল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-লন্ডনগামী একটি ফ্লাইটে উড়ন্ত অবস্থায় দুই যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।ব
প্রিয় বাংলাদেশসারা দেশ


