এসআরবি-১২ সিরাজগঞ্জ কর্তৃক উদ্ধারকৃত গোলাবারুদ সম্পর্কে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ০১ নভেম্বর ২০২৬ এসআরবি’র পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা এবং রাজবাড়ী জেলার সর্বমোট ৬৫ জন চরমপন্থী আত্মসর্মপণ করে।
আতœসর্মপনকারী চরমপন্থীদের দেয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা থানার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হয়।
এসকল অভিযানে দেশী-বিদেশী ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১,১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন এবং ৯৫টি দেশীয় অস্ত্রসহ ০৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয় বলে ০৪ (নভেম্বর) কে,এম,এ, মামুন খান চিশতী, পুলিশ সুপার, মিডিয়া অফিসার, এসআরবি-১২ সিরাজগঞ্জ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।




