কক্সবাজারের উখিয়ায় রাতের আঁধারে তাজিমারখোলা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে বন বিভাগ।
রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার থাইংখালী বিটের তাজিমারখোলা খালে এ অভিযান পরিচালনা করা হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযানে অংশ নেয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানের সময় খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। পরে সেটি থাইংখালী বিট কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।
অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বন বিভাগের কর্মী আবদুল কাইয়ুম, ইলিয়াস, আলী আহম্মেদ, ইসমাইলসহ বিটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।