সরকার তিন চুক্তিভিত্তিক সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে। পদমর্যাদা পাওয়া কর্মকর্তারা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিন কর্মকর্তা নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগে চুক্তির ভিত্তিতে সচিবের দায়িত্ব পালন করছেন। তাদের প্রত্যেককে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছে। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।