দেশজুড়ে হাম ও হামসদৃশ উপসর্গে শিশুদের মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ ধরনের অসুস্থতায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জন রোগী শনাক্ত হয়েছে।শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম হিসেবে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হাম বা হাম-সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৫৩ জনে পৌঁছেছে।স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত নজরদারি ও রোগী শনাক্তকরণ কার্যক্রমের মধ্যেই নতুন এই পরিসংখ্যান প্রকাশ করা হলো।
২৪ ঘণ্টায় হাম-উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,০২০
দেশজুড়ে হাম ও হামসদৃশ উপসর্গে শিশুদের মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ ধরনের অসুস্থতায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জন রোগী শনাক্ত হয়েছে।শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমে
প্রিয় বাংলাদেশজাতীয়


