পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। দুই দেশের সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে মতবিনিময় হয়।

এ সময় সংশ্লিষ্ট অঞ্চলে চলমান উত্তেজনা দ্রুত নিরসনের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, বাংলাদেশ সংশ্লিষ্ট অঞ্চলের পাশাপাশি এর বাইরের জনগণের স্বার্থে বিদ্যমান উত্তেজনার দ্রুত অবসান এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা দেখতে চায়।

বৈঠকে পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি ও স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পায়।