সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় পে-স্কেলে বাড়িভাড়া ভাতা সর্বোচ্চ ৬০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থ বিভাগ জারি করা প্রজ্ঞাপনে কর্মস্থল ও গ্রেড অনুযায়ী ভাতার হার আলাদা করা হয়েছে।নতুন কাঠামো অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড ২০ থেকে ১৬ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া পাবেন। গ্রেড ১৫ থেকে ১০-এর জন্য হার ৫০ শতাংশ, গ্রেড ৯ থেকে ৫-এর জন্য ৪৫ শতাংশ এবং গ্রেড ৪ থেকে ১ ও তদূর্ধ্ব পর্যায়ে ৪০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
তবে নতুন হারে বাড়িভাড়া অবিলম্বে কার্যকর হচ্ছে না। প্রজ্ঞাপন অনুযায়ী, সংশোধিত হার ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।ঢাকার বাইরে নির্ধারিত সিটি করপোরেশন এলাকা, সাভার ও কক্সবাজার পৌর এলাকায় গ্রেড ২০ থেকে ১৬-এর জন্য বাড়িভাড়া ৫০ শতাংশ। একই এলাকায় গ্রেড ১৫ থেকে ১০-এর ক্ষেত্রে ৪০ শতাংশ, গ্রেড ৯ থেকে ৫-এর ক্ষেত্রে ৩৫ শতাংশ এবং গ্রেড ৪ থেকে ১ ও তদূর্ধ্ব পর্যায়ে ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য এলাকার সরকারি কর্মচারীদের জন্য হার আরও কম। সেখানে গ্রেড ২০ থেকে ১৬-এর জন্য ৪৫ শতাংশ, গ্রেড ১৫ থেকে ১০-এর জন্য ৩৫ শতাংশ, গ্রেড ৯ থেকে ৫-এর জন্য ৩০ শতাংশ এবং গ্রেড ৪ থেকে ১ ও তদূর্ধ্ব পর্যায়ে ২৫ শতাংশ বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।নতুন পে-স্কেলে বাড়িভাড়ার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা, টিফিনসহ কয়েকটি ভাতাতেও পরিবর্তন আনা হয়েছে।
নতুন পে-স্কেলে বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, কার্যকর ২০২৮ থেকে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় পে-স্কেলে বাড়িভাড়া ভাতা সর্বোচ্চ ৬০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থ বিভাগ জারি করা প্রজ্ঞাপনে কর্মস্থল ও গ্রেড অনুযায়ী ভাতার হার আলাদা করা হয়েছে।নতুন কাঠামো অনুযায়ী, ঢাকা উত্তর
প্রিয় বাংলাদেশজাতীয়


