ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার চলমান প্রকল্পের কাজ ২০২৯ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। ওই সময়ের মধ্যে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রকল্পটির বাস্তবায়নে দীর্ঘদিন প্রত্যাশিত গতি ছিল না। তবে সাম্প্রতিক সময়ে কাজ দ্রুত এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পের ভূমি অধিগ্রহণের প্রায় ৫৬ শতাংশ শেষ হয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার আশা করা হচ্ছে।
প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি প্রায় ২৭ শতাংশ বলে জানান তিনি। মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি মোট ১৩টি প্যাকেজে বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে পাঁচটি প্যাকেজে কাজের গতি সন্তোষজনক নয়, অন্য আটটির অগ্রগতি তুলনামূলকভাবে ভালো বলে জানান মন্ত্রী।তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের পথে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করে কাজের গতি আরও বাড়ানোর চেষ্টা চলছে। নির্মাণকাজের কারণে বর্তমানে কিছুটা জনদুর্ভোগ তৈরি হলেও প্রকল্প শেষ হলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
২০২৯ সালের জুনে যান চলাচলের জন্য খুলবে ঢাকা-সিলেট ছয় লেন
ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার চলমান প্রকল্পের কাজ ২০২৯ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। ওই সময়ের মধ্যে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্
প্রিয় বাংলাদেশজাতীয়


