২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর। অনলাইনে বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ২৩ নভেম্বর পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০২৭ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ উন্নয়ন ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে এ বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ, অথচ জিপিএ-৫-এর কম পাওয়া শিক্ষার্থীরা নিবন্ধনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়নের সুযোগ পাবেন। তাদের ২০২৬ সালেল সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে। ২০২৭ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়ন হলে তা গ্রহণ করা হবে। অন্যথায় পূর্বের জিপিএ বহাল থাকবে।
এদিকে বহিষ্কৃত পরীক্ষার্থীদের শাস্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকলে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারাও ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবে। এছাড়া ২০২৩-২৪ ও ২০২৪-২৫ সালের রেজিস্ট্রেশনধারী কেউ ২০২৫ ও ২০২৬ সালের পরীক্ষায় অংশ না নিলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালে চতুর্থ বিষয়সহ সব বিষয়ে পরীক্ষা দিতে পারবে।
১৬ নভেম্বর এসএসসির ফরম পূরণ শুরু
২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর। অনলাইনে বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ২৩ নভেম্বর পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রিয় বাংলাদেশজাতীয়