বিরোধিতা করার জন্যই ইদানিং বিরোধীদল বিরোধিতা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিরোধী দল জুলাইকে ধারণ করে না বলেই জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি আজ। আগের অবস্থায় ফিরে এসেছে বিরোধীদল।
সোমবার (১৯ অক্টোবর) ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং ‘ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিরোধী দল প্রসঙ্গে তিনি আরও বলেন, তারা অবশ্যই বিরোধিতা করবে। তবে তা হতে হবে গঠনমূলক। সরকারের বিরোধিতা করতে গিয়ে বিরোধীদল স্বৈরাচারের ফিরে আসার পথ উন্মুক্ত করে দিলে সেটা মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের সাথে গাদ্দারি হবে। সব ব্যাপারে একমত না হতে পারলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে দেশে। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ পরিচালনার জন্য বিএনপিকে বেছে নিয়েছে, যারা আগামী ৫ বছর দেশ পরিচালনা করবে। বিএনপি যেভাবে একাত্তরকে ধারণ করে, সেভাবেই জুলাইকে ধারণ করে বলেও উল্লেখ করেন তিনি।
আগের অবস্থায় ফিরে এসেছে বিরোধীদল
বিরোধিতা করার জন্যই ইদানিং বিরোধীদল বিরোধিতা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিরোধী দল জুলাইকে ধারণ করে না বলেই জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি আজ।
প্রিয় বাংলাদেশজাতীয়


